যারা নিজে নিজে IELTS প্রিপারেশন নিতে চান তাদের জন্য কিছু materials share করি। (আজকেও ইনবক্সে ২ জন জিজ্ঞেস করছে, তাই আবার শেয়ার করলাম)

 যারা নিজে নিজে IELTS প্রিপারেশন নিতে চান তাদের জন্য কিছু materials share করি। (আজকেও ইনবক্সে ২ জন জিজ্ঞেস করছে, তাই আবার শেয়ার করলাম)

১) প্রথমে কুয়েশন প্যাটার্ন সম্পর্কে আপনার অবশ্যই একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। এজন্য "E2" চ্যানেলটি ফলো করতে পারেন। যত ধরণের কুয়েশন প্যাটার্ন আছে সবগুলার উপর এই চ্যানেলে একটা ভিডিও আছে।
২) কুয়েশন প্যাটার্ন বুঝার পর কিভাবে সলভ করতে হয় এই চ্যানেলেই দেখে ফেলবেন। মোটকথা, এই চ্যানেলের সব ভিডিও দেখে ফেলবেন।
৩) Liz Ielts চ্যানেলে ৪/৫ টা ভিডিও আছে সব দেখে ফেলবেন।
৪) Writing এর জন্য IELTS-Up এই চ্যানেলের ৪/৫ টা ভিডিও দেখলেই হবে।
৫) Speaking এর জন্য "British Council English Speaking" চ্যানেলের কয়েকটা ভাইভার ভিডিও দেখে দিবেন। আর লাগবে নাহ।
৬) ক্যাম্ব্রিজ (7-18) প্র্যাক্টিস করা শুরু করবেন। প্রথমে আপনার তেমন কিছুই হবে নাহ! বাট করতে থাকবেন।
৭) শেষ খেলাটা হচ্ছে "Banglay IELTS" চ্যানেলটা ফলো করবেন! এই চ্যানেলটা ঢাবির এক ভাইয়ের। আমার দূর্ভাগ্য পরীক্ষার মাত্র ২ দিন আগে রাশেদ ভাইয়ের চ্যানেলটা কেমনে কেমনে পাইসিলাম!
আইএলস টেকনিক এবং সহজ উপায়ে প্রশ্ন সলভ করার জন্য এই চ্যানেলটা হচ্ছে একটা ড্রাগ!
তবে এই চ্যানেলটা একদম শুরু থেকে ফলো করবেন না, তাইলে প্রিপারেশনে একটা বড় গ্যাপ থেকে যাবে।
৮) নিজে নিজে Cambridge test দিবেন। আপনার
requirement অনুযায়ী যদি ক্যাম্ব্রিজে স্কোর আসে, চোখ বন্ধ করে মূল পরীক্ষার জন্য বসে যেতে পারেন৷ (চাইলে যেকোনো কোচিং এ ২/৩ টা মুক টেস্ট দিতে পারেন। তবে এগুলা সব সময় ভালো হয় না, কনফিডেন্স কমিয়ে দেয় অনেকের।) আপনার ক্যাম্ব্রিজে ভালো হলে মুক টেস্ট দিয়ে কখনো আপসেট হবেন না।
৯) যাদের বেসিক তেমন সমস্যা নাই তারা এই প্রসিডিওর ফলো করে টানা ১৫/২০ দিন প্রস্তুতি নিলে ভালো একটা স্কোর করতে পারবেন ইনশাআল্লাহ। তবে যারা দূর্বল তাদের প্রচুর টাইম নেয়া লাগবে। এটার আপনার নিজের উপর ডিপেন্ড করে।
১০) Enjoy 😉 IELTS এর মত মজার পরীক্ষা আর নাই! ❤️
All reactions:
225

Comments